চ্যাটবটকে প্রশ্ন করা থেকে WhatsApp দিয়ে পুরো বিজনেস চালানো পর্যন্ত
লেখক: সাব্বির আহমেদ · প্রকাশক: Shehzin
সিরিজ: এআই অমনিবাস · পর্ব ২
Siddhartho কিনেছেন
রিপিট কাস্টমার প্লেবুক
যাচাইকৃত · ২ ঘণ্টা আগে
শেলফে রাখুন
আমার এজেন্টিক এআই জার্নি
n8n দিয়ে অটোমেশন
জ্যামে বসে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম। জ্যাম ছাড়ার আগেই সাতটা কাজ হয়ে গেছে — CRM-এ লিড উঠেছে, ক্যালেন্ডারে রিমাইন্ডার বসেছে, ড্রাইভে প্রপোজালের ড্রাফট তৈরি, আর ক্লায়েন্টের ফোনে জবাব চলে গেছে।
এটা ভবিষ্যতের গল্প না। এটা আমার একটা সাধারণ বৃহস্পতিবার।
আমি AI চালাতে জানতাম। প্রম্পট লিখতাম, কনটেন্ট বানাতাম, টুল চিনতাম। তারপরও আমার তিনটা কোম্পানির প্রায় প্রতিটা কাজ আমার হাতে এসেই আটকে থাকত।
সমস্যাটা টুলে ছিল না। সমস্যাটা ছিল — আমি AI-কে প্রশ্ন করতাম, কাজ দিতাম না।
চ্যাট করা মানে আপনি চেয়ারে বসে না থাকলে কিছু হয় না। ডেলিগেট করা মানে আপনি বলবেন, তারপর উঠে চলে যাবেন।
এই বই সেই বদলটার গল্প, আর গল্পের পেছনের পুরো সিস্টেমটা। দুই বছরে চারটা স্টেশন পার হয়েছি — ভুলসহ। কোনটা কাজ করেছে, কোনটা করেনি, আর প্রায় তিন লাখ টাকা খেয়ে ফেলতে পারত এমন একটা বাগ কীভাবে ধরা পড়ল — সবটা আছে।
পার্ট ১ · প্রশ্ন থেকে কাজে: মাইন্ডসেট
এজেন্টিক আসলে কী আর কী না। এজেন্টিক মইয়ের চার ধাপ। তিনটা ভয় — চাকরি, টেকনিক্যাল না হওয়া, খরচ — আর তার বিপরীতে একটা নিয়ম: প্রস্তুতি স্বয়ংক্রিয়, এক্সিকিউশন মানুষের হাতে।
পার্ট ২ · আমার জার্নির চার স্টেশন
চ্যাটের যুগ থেকে মেসেঞ্জার-ওয়ার্কফ্লো, তারপর পকেটের CTO, শেষে পুরো অফিস। json না বুঝেও প্রথম ওয়ার্কফ্লো কীভাবে দাঁড়াল, সেটাসহ।
পার্ট ৩ · অপারেটিং সিস্টেমের ব্লুপ্রিন্ট
পাঁচটা লেয়ার — কে ভাবে, কে করে, কে মনে রাখে। CEO_COMMANDER + ১১ জন স্পেশালিস্ট এজেন্টের অফিস-স্ট্রাকচার। আর অ্যাপ্রুভাল-ইঞ্জিনের চারটা লেভেল, যেটা এজেন্টকে ভয়ংকর থেকে ভরসার জায়গায় আনে।
পার্ট ৪ · কানেক্টর: এজেন্টের হাতে-পা
গুগল ওয়ার্কস্পেস, জুম-মিনিটস, Meta অ্যাডস, CRM, পেমেন্ট, অ্যাট্রিবিউশন, আর ক্রিয়েটিভ রাউটার — কোন কাজ কোন দরজা দিয়ে যাবে।
পার্ট ৫ · তিন ব্যবসায় অপারেট
লার্নিং বাংলাদেশের রেভিনিউ OS, এন্ডিং সিনের টেন্ডার-থেকে-ডেলিভারি, আর প্রোডাক্ট-ডেভঅপসের একটা নিয়ম: Claude কখনো প্রোডাকশনে পুশ করে না।
পার্ট ৬ · আপনার এজেন্টিক জার্নি
সিস্টেম বাঁচিয়ে রাখার ছয়টা জিনিস — মেমোরি, কস্ট লেজার, মডেল রাউটিং, ফেইলিউর হ্যান্ডলিং, অডিট লগ, কি-ভল্ট। তারপর ৯০ দিনের সাত ফেইজের রোডম্যাপ।
শুধু পড়ার জিনিস না — কাজে বসানোর জিনিস।
লাগবে না, বইটা একা দাঁড়াতে পারে।
'আমি যেভাবে AI চালাই' ছিল কীভাবে বলবেন নিয়ে — প্রম্পট, টুল, কনটেন্ট। এই বই কীভাবে ছেড়ে দেবেন নিয়ে — এজেন্ট, অনুমতি, কানেক্টর, অপারেটিং সিস্টেম। দুইটা একসাথে পড়লে ছবিটা পুরো হয়, তবে ওভারল্যাপ ইচ্ছা করেই কম রেখেছি।
এক, আমি ইঞ্জিনিয়ার না। কোড লিখে কিছু বানাইনি, বলে বলে বানিয়েছি। কাজেই এটা আর্কিটেকচার ট্রিটিজ না, একজন প্র্যাকটিশনারের নোটবুক।
দুই, টুলের নাম বদলাবে। বইয়ে আমার এখনকার স্ট্যাক আছে — সেপ্টেম্বর ২০২৬-এর স্ন্যাপশট হিসেবে আলাদা করে চিহ্নিত। কিন্তু ভূমিকাগুলো — কে ভাবে, কে করে, কে মনে রাখে — বদলাবে না। ওটাই আসল অংশ।
তিন, বইয়ের ভেতরে আমার প্রোগ্রামের কথাও আছে। লুকাচ্ছি না, শুরুতেই বলে রাখছি। বই পড়ে নিজে নিজে করতে চাইলে পুরো রাস্তাটা এখানেই পাবেন — কোথাও কিছু আটকে রাখিনি।
গোড়া থেকে পড়লে অফিসটা ইট-ইট করে দাঁড়াতে দেখবেন। তাড়া থাকলে বইয়ের শুরুর শর্টকাট-ম্যাপ থেকে নিজের সমস্যাটা খুঁজে সোজা সেই অধ্যায়ে চলে যান।
তবে যেভাবেই পড়ুন, একটা জিনিস মিস করবেন না — অধ্যায়ের শেষের কাজগুলো। এজেন্টিক সিস্টেম পড়ে বোঝা যায়, কিন্তু বানানো যায় শুধু বানিয়ে।
প্রথম কাজটা ছোট। আজ রাতে AI-কে একটা কাজ দিন, প্রশ্ন না।
Shehzin Publications✓ যাচাইকৃত
প্রকাশক
শেহজীনের নিজস্ব প্রকাশনা: যাচাইকৃত, বাছাই করা বাংলা সামারি বই।
এটা ডিজিটাল ইবুক — ছাপা বই নয়, ডেলিভারিরও দরকার নেই। কেনার সাথে সাথেই আমাদের রিডারে পড়া শুরু করতে পারবেন, মোবাইল বা কম্পিউটারে।
না — বইয়ের ফাইল আলাদা করে নামানো যায় না (লেখকের কপি সুরক্ষার জন্য)। তবে বইটা চিরকাল আপনার লাইব্রেরিতে থাকবে, যতবার খুশি পড়তে পারবেন। আর আমাদের অ্যাপে বই সেভ করে রাখলে ইন্টারনেট ছাড়াও পড়া যায়।
কেনার পরপরই বইটি আপনার লাইব্রেরিতে যুক্ত হবে। আমাদের প্রোটেক্টেড রিডারে মোবাইল বা কম্পিউটারে পড়ুন.. যেখানে রেখেছিলেন, সেখান থেকেই আবার শুরু হবে।
বিকাশ, নগদ, রকেট অথবা যেকোনো কার্ড দিয়ে নিরাপদে (SSLCommerz) পেমেন্ট করতে পারবেন।
চিন্তা নেই.. আপনার কেনা সব বই চিরকাল আপনার লাইব্রেরিতে থাকবে। যেকোনো সময় লগইন করে আবার পড়ুন।
যেকোনো সমস্যায় সরাসরি আমাদের বলুন.. মেসেঞ্জারে লিখুন বা কল করুন +8809643334440। আমরা দ্রুত সাহায্য করব।
💬 এই বই নিয়ে কমিউনিটিতে প্রথম পোস্টটা আপনিই লিখুন
✍️ লিখুনexperience
Alhumdulliah it's really a appreciate book those who want to learn Agentic Ai. Thank you very much sabbir bh for written such a good book.
সাব্বির আহমেদ
মেম্বারশিপে ফ্রি