কোডিং নলেজ ছাড়াই তৈরি করুন ফুল ফাংশনাল ওয়েব সল্যুশন
লেখক: সাব্বির আহমেদ · প্রকাশক: Learning Bangladesh
প্রায়ই একসাথে কেনা হয়
ক্লড কোড - এআই ড্রিভেন ওয়েব ডেভেলপমেন্ট
n8n দিয়ে অটোমেশন
একই প্রবলেম, দুজন ডেভেলপার। একজন এডিটর খুলে প্রতিটা লাইন নিজে টাইপ করল — অটোকমপ্লিট সাজেশন দিচ্ছে, কিন্তু সে নিজে API গুগল করছে, লাইন ধরে ধরে ডিবাগ করছে, রাত ২টায় একটা ভুল সেমিকোলন খুঁজছে। কাজ দাঁড়াল, কিন্তু সে ক্লান্ত। আরেকজন টার্মিনাল খুলে ফিচারটা বর্ণনা করল — কী করবে, কী কী শর্ত, কোডবেসের কোথায় বসবে। তারপর কাজটা একটা AI ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিল। সেটা কোডবেস ঘেঁটে দেখল, একটা প্ল্যান দিল, কোড লিখল, টেস্ট চালাল, যা ফেল করল ফিক্স করল। তার সময়টা গেল সিদ্ধান্তে — কোনটা সিকিউর, আর্কিটেকচারে কীভাবে মানায়; টাইপিংয়ে না। দুপুরের আগেই শিপড। প্রশ্নটা আর "আপনি কি কোড লিখতে পারো?" না। প্রশ্নটা এখন — "আপনি কি একজন কোডারকে পরিচালনা করতে পারো?" "অ্যাপ বানাতে চাই" আর "অ্যাপ বানিয়ে ফেলেছি" — মাঝখানের দেয়ালটা ভেঙে পড়েছে বাংলাদেশে এতদিন এই দুটো বাক্যের মাঝখানে একটা নিষ্ঠুর দেয়াল দাঁড়িয়ে ছিল: আগে একটা ল্যাঙ্গুয়েজ শেখো, তারপর ফ্রেমওয়ার্ক, তারপর environment সেটআপের সাথে যুদ্ধ, তারপর মাসের পর মাস বাগের পেছনে দৌড়। বেশিরভাগ মানুষ এই দেয়ালের সামনেই থেমে যায় — আইডিয়াটা মাথায় থেকে যায়, কখনো কোড হয়ে ওঠে না। Claude Code ঠিক সেই দেয়ালটা ভেঙে দেয় — টার্মিনালে চলা একটা এজেন্টিক কোডিং টুল, যা পুরো কোডবেস বোঝে, কোড লেখে, টেস্ট করে, বাগ সারায়, একটার পর একটা কাজ নিজে সেরে ফেলে। সত্যি বলতে — এটা ম্যাজিক বুক না Claude Code আপনার হয়ে কোড লিখবে, মারাত্মক দ্রুত। কিন্তু কী বানাতে হবে, কেন, আর আউটপুটটা আসলে ঠিক হলো কিনা — সেটা বোঝার দায়িত্ব আপনার। এই টুল আপনার বিচারবুদ্ধিকে রিপ্লেস করে না, বরং সেটাকেই সবচেয়ে দামি জিনিসে পরিণত করে। তাই এই বই সিনট্যাক্স মুখস্থ করায় না। Claude Code প্রায় প্রতি সপ্তাহে বদলায় — বাটন বদলে যাবে। এই বই শেখায় সেই টিকে-থাকা স্কিলটা: কীভাবে একটা AI ইঞ্জিনিয়ারকে পরিচালনা করতে হয়, আর কীভাবে তার কাজ বিচার করতে হয়। বইয়ে যা শিখবেন 🧠 নতুন প্যারাডাইম — অটোকমপ্লিট থেকে অটোনমাস ইঞ্জিনিয়ার; Claude Code আসলে কী, আর ভেতরে কীভাবে কাজ করে। ⚙️ সেটআপ ও কন্ট্রোল — প্রথম সেশন, কোডবেস বোঝানো (CLAUDE.md), আর প্ল্যান মোড ও স্টিয়ারিং দিয়ে নিয়ন্ত্রণ। 🛠️ আসল কাজ — শূন্য থেকে একটা অ্যাপ (greenfield), পুরোনো অচেনা কোডবেসে কাজ (brownfield), বাগ খোঁজা ও ফিক্স, টেস্ট লেখা ও রিফ্যাক্টরিং, আর Git/PR/কোড রিভিউ ওয়ার্কফ্লো। 🎯 দক্ষ টেক লিড হওয়া — ভালো স্পেসিফিকেশন (ভালো স্পেক = ভালো কোড), AI-এর লেখা কোড সমালোচনামূলকভাবে রিভিউ করা ("পলিশড আউটপুটের ফাঁদ"), আর পারমিশন-নিরাপত্তা-স্যান্ডবক্স। 🚀 নিজের Claude সিস্টেম — Subagents দিয়ে প্যারালাল কাজ, MCP/Skills/Hooks/Slash দিয়ে কাস্টমাইজ, আর হেডলেস/SDK/CI দিয়ে lights-out অটোমেশন। মানে একা একটা পুরো ইঞ্জিনিয়ারিং টিমের মতো কাজ করানো। 📥 সাথে একটা ৭ দিনের বিল্ড চ্যালেঞ্জ — দিনে একটা করে, যাতে শুধু পড়েই না, হাতে-কলমে শিপ করেও দেখেন। এই বই কার জন্য ✅ জুনিয়র বা অ্যাসপায়ারিং ডেভেলপার · CS স্টুডেন্ট · ফ্রিল্যান্স ডেভেলপার · টেকনিক্যাল জিনিসে ভয় পান না এমন বিল্ডার/ফাউন্ডার। ধরে নেওয়া হয়েছে আপনি কম্পিউটারে ইউজড-টু, টার্মিনাল দেখলে ঘাবড়ান না (বা শিখে নিতে পারবেন), আর কিছুটা কোড পড়তে পারেন।
Learning Bangladesh✓ যাচাইকৃত
প্রকাশক· ৫.০
আমরা স্কিল ডেভলপমেন্ট রিলেটেড ইবুক সেল করে থাকি।
এটা একটা ডিজিটাল ইবুক (PDF).. কেনার সাথে সাথেই অনলাইনে পড়া শুরু করতে পারবেন, কোনো ডেলিভারির অপেক্ষা নেই।
কেনার পরপরই বইটি আপনার লাইব্রেরিতে যুক্ত হবে। আমাদের প্রোটেক্টেড রিডারে মোবাইল বা কম্পিউটারে পড়ুন.. যেখানে রেখেছিলেন, সেখান থেকেই আবার শুরু হবে।
বিকাশ, নগদ, রকেট অথবা যেকোনো কার্ড দিয়ে নিরাপদে (SSLCommerz) পেমেন্ট করতে পারবেন।
চিন্তা নেই.. আপনার কেনা সব বই চিরকাল আপনার লাইব্রেরিতে থাকবে। যেকোনো সময় লগইন করে আবার পড়ুন।
যেকোনো সমস্যায় আমাদের সাপোর্টে জানান.. আমরা দ্রুত সাহায্য করব।