ছোট বিজনেসের ওনারের জন্য টিম বানানোর ফুল সিস্টেম.. কাকে নেবেন, কীভাবে নামাবেন, কীভাবে চালাবেন।
লেখক: সাব্বির আহমেদ · প্রকাশক: Shehzin
সিরিজ: রিচ সাব্বির প্লে-বুক · পর্ব ৯
Md কিনেছেন
আমি যেভাবে AI চালাই
যাচাইকৃত · ৩ ঘণ্টা আগে
শেলফে রাখুন
১০ জন ক্রেতা দুটো বই একসাথে নিয়েছেন
টিম বিল্ডিং প্লেবুক - একা না, টিমে!
ব্র্যান্ড প্লেবুক - ভাইরাল না, ব্র্যান্ড!
বৈঠা ছাড়ুন.. হাল না।
রাত দুটোয় নিজে প্যাকেজিং করছেন, নিজেই ইনবক্স সামলাচ্ছেন, নিজেই কুরিয়ারে ফোন করছেন। বিজনেস চলছে, কিন্তু আপনি ছাড়া এক ইঞ্চিও নড়ে না।
এই বইটা ঠিক সেই জায়গা থেকে শুরু.. প্রথম হায়ার থেকে জমাট টিম পর্যন্ত পুরো সিস্টেম।
এই লাইনগুলো চেনা লাগে?
এগুলো আলসেমি না, ভয়ও না। এগুলো সিস্টেম না থাকার লক্ষণ।
আর সিস্টেম জিনিসটা জন্মগত প্রতিভা না.. শেখা যায়, লিখে রাখা যায়, একবার বানিয়ে বারবার চালানো যায়। এই বইটা সেই লেখাগুলোই।
একাই বিজনেস এর সব সামলানোর একটা ম্যাথমেটিক্যাল শেষ আছে
আপনার সিলিং = আপনার সর্বোচ্চ ঘণ্টা × ঘণ্টা-প্রতি আউটপুট।
ঘণ্টা যেহেতু বাড়ে না, "আরো খাটবো" প্ল্যানটা একদিন দেয়ালে গিয়ে ঠেকবেই। প্রশ্ন শুধু একটাই.. দেয়ালটা আপনি হিসাব করে দেখবেন, নাকি শরীর জবাব দেওয়ার দিন টের পাবেন?
আর মজার ব্যাপারটা হলো, বেশিরভাগ ওনার হায়ার করতে ভয় পান না। ভয় পান ভুল হায়ার করতে.. কারণ আগের বার ঠিক সেটাই হয়েছিলো। রোল লেখা ছিলো না, বাছাই ছিলো গল্পের ওপর, নামানোর প্ল্যান ছিলো "দেখলেই পারবে"।
সিস্টেম ছাড়া হায়ার করলে ফল একটাই.. মানুষটার দোষ হয়, আসল দোষ সিস্টেমের।
এটা HR বই না। এটা ছোট বিজনেসের টিম-অপারেটিং সিস্টেম।
করপোরেট HR ম্যানুয়ালে যা লেখা থাকে.. পলিসি, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল ফর্ম, কম্পিটেন্সি ম্যাট্রিক্স, সেসব আপনার [২] জনের টিমে কাজ করে না। আপনার দরকার অন্য জিনিস:
কোন কাজটা ছাড়বেন → কখন হায়ার করবেন → কোন রোল বানাবেন → কাকে বাছবেন → কীভাবে প্রথম ৭ দিন নামাবেন → কী মাপবেন → বেতন কীভাবে সাজাবেন → ভালো মানুষ কীভাবে রাখবেন → আর টিম দাঁড়ালে আপনার নিজের কাজটা কী হবে।
১৮টা অধ্যায় ঠিক এই ক্রমেই সাজানো। এলোমেলো "টিম বানানোর ১০ টিপস" না.. একটা মানুষের হাত থেকে আরেকজনের হাতে কাজ যাওয়ার পুরো রোডম্যাপ।
এই বইটা কার জন্য
একদম আপনার জন্য, যদি:
এই বইটা আপনার জন্য না, যদি:
কে লিখেছে
সাব্বির আহমেদ
Learning Bangladesh-এর ফাউন্ডার.. ১.৫ লাখ+ লার্নার, ৩০+ কোর্স এর ইন্সট্রাকটর। EndingScene অ্যানিমেশন স্টুডিওর ওনার, [৫০০+] গ্লোবাল ক্লায়েন্ট। এর আগে KajKey মার্কেটপ্লেসের কো-ফাউন্ডার।
UNDP, BRAC, Grameenphone, GIZ-সহ বড় প্রতিষ্ঠানে আর ২৫+ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের করপোরেট ট্রেইনিং করিয়েছেন।
২০১৩-তে বিডিজবসে 'সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট' হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে নেক্সট ১২ বছরে সবটাই নিজে শিখে, মাল্টপল বিজনেস দিয়ে টিম বানিয়ে, সিস্টেমে দাঁড় করিয়ে.. আর মাঝখানে যত ভুল করা সম্ভব, প্রায় সবগুলোই করে এই পর্যন্ত এসেছেন।
এই বইয়ের সিস্টেমগুলো থিওরি থেকে আসেনি, এসেছে নিজের টিম চালানোর বিগত বছরগুলোর এক্সপেরিয়েন্স থেকে, আর হাজারো বিজনেস-ওনারের সাথে কাজ করার প্যাটার্ন থেকে, আর সেই এক্সেপিয়েন্স এর পুরোটাই আজ আপনাদের সাথে শেয়ার করা হলো।
Shehzin Publications✓ যাচাইকৃত
প্রকাশক
শেহজীনের নিজস্ব প্রকাশনা: যাচাইকৃত, বাছাই করা বাংলা সামারি বই।
এটা ডিজিটাল ইবুক — ছাপা বই নয়, ডেলিভারিরও দরকার নেই। কেনার সাথে সাথেই আমাদের রিডারে পড়া শুরু করতে পারবেন, মোবাইল বা কম্পিউটারে।
না — বইয়ের ফাইল আলাদা করে নামানো যায় না (লেখকের কপি সুরক্ষার জন্য)। তবে বইটা চিরকাল আপনার লাইব্রেরিতে থাকবে, যতবার খুশি পড়তে পারবেন। আর আমাদের অ্যাপে বই সেভ করে রাখলে ইন্টারনেট ছাড়াও পড়া যায়।
কেনার পরপরই বইটি আপনার লাইব্রেরিতে যুক্ত হবে। আমাদের প্রোটেক্টেড রিডারে মোবাইল বা কম্পিউটারে পড়ুন.. যেখানে রেখেছিলেন, সেখান থেকেই আবার শুরু হবে।
বিকাশ, নগদ, রকেট অথবা যেকোনো কার্ড দিয়ে নিরাপদে (SSLCommerz) পেমেন্ট করতে পারবেন।
চিন্তা নেই.. আপনার কেনা সব বই চিরকাল আপনার লাইব্রেরিতে থাকবে। যেকোনো সময় লগইন করে আবার পড়ুন।
যেকোনো সমস্যায় সরাসরি আমাদের বলুন.. মেসেঞ্জারে লিখুন বা কল করুন +8809643334440। আমরা দ্রুত সাহায্য করব।
💬 এই বই নিয়ে কমিউনিটিতে প্রথম পোস্টটা আপনিই লিখুন
✍️ লিখুনসাব্বির আহমেদ
মেম্বারশিপে ফ্রি