প্রবাসে থেকে দেশে টাকা খাটানোর প্রশ্নটা প্রতিটা প্রবাসী পরিবারেই আসে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় বেশিরভাগ মানুষের হাতে যে জিনিসটা থাকে না, সেটা হলো একটা গোছানো, বাংলা ভাষায় লেখা, বাস্তব গাইড।
প্রবাসী বিনিয়োগ সিরিজ ঠিক এই ফাঁকটা পূরণ করার জন্য। প্রতিটা বই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, সহজ ভাষায়, ধাপে ধাপে। কোনো ভারী আইনি ভাষা নেই, অযথা জটিলতা নেই।
সিরিজের একটাই লক্ষ্য — আপনি যেন সিদ্ধান্তটা নিজে নিতে পারেন, আর সেই সিদ্ধান্তের পেছনে যেন যুক্তি থাকে, শুধু কারো আশ্বাস না।
বই ০১ — প্রবাসীদের জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট গাইড · ৯টি পার্টে ৫০টি বিষয়, ১৯২ পৃষ্ঠা (প্রকাশিত)
বই ০২ — প্রবাসী পরিবারের টাকা ব্যবস্থাপনা (আসছে)
বই ০৩ — দেশে ব্যবসায় ইনভেস্ট করার আগে (আসছে)
এই সিরিজের বই
পর্ব ১
প্রবাসীদের জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট গাইড
দেশে জমি বা ফ্ল্যাট কেনার আগে ৫০টি রিয়েলিটি-চেক — বিক্রেতার মালিকানা, দলিল-খতিয়ান, দখল, ডেভেলপার ডিল আর শেয়ারিং, সবগুলো এক জায়গায়। সাথে রেডিনেস টেস্ট, ২০টি রেড ফ্ল্যাগ আর ৯০ দিনের অ্যাকশন প্ল্যান।
৳১৯৯